বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠাকাল: 1982 খ্রি. EIIN: 139530 কেওয়াটখালী, ওয়াপদা রোড, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ
অধ্যক্ষ

মোহাম্মদ সরওয়ার আলম

অধ্যক্ষ / প্রধান শিক্ষক

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়
কেওয়াটখালী, ওয়াপদা রোড, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ

প্রাতিষ্ঠানিক লক্ষ্য
  • মানসম্মত ও আধুনিক শিক্ষাদান
  • নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেম সৃষ্টি
  • ডিজিটাল ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি
  • সহশিক্ষা ও ক্রীড়ায় উৎকর্ষ অর্জন

অধ্যক্ষের বাণী ও স্বাগত বার্তা

প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীবৃন্দ,

আমাদের এই বিদ্যালয় ১৯৮২ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে নিরলসভাবে। সুশিক্ষা অর্জনের মাধ্যমে একজন শিক্ষার্থী যেমন তার ব্যক্তিগত জীবনে আলোকিত হয়, তেমনি সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখতে সক্ষম হয়।

আমাদের লক্ষ্য শুধু পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষা নয়; বরং শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা এবং প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের যুগোপযোগী মানুষ হিসেবে গড়ে তোলা।

আমি বিশ্বাস করি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের বিদ্যালয় ভবিষ্যতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে।